
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল মানুষের আমিরাবাদ ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর পক্ষ থেকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন।
রোববার বিকেলে এই দৃশ্যটা চোখে পড়ে ঐ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সঙ্গে ছিলেন না কিন্তু উনার পক্ষে জনমত সৃষ্টি করেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দৈনিক বাংলাদেশ পত্রিকা এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলাম। দলমত নির্বিশেষে সকলের সাথে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাচ্ছেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর শুধু তাই নয় আমাদের মাধ্যমে ও জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সামাজিক সংগঠনের নেতারা। এ সময় উনারা চেয়ারম্যান পদপ্রার্থী আমিরাবাদ ইউনিয়ন -এর প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের জন্য স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Daily Bangladesh Patrika