
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২ নম্বর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দাবির মুখে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তিন তিন বার নির্বাচিত সফল মেম্বার বর্তমানের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
জনসেবা, এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নকে একটি মডেল ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রিধারী আলোকিত শিক্ষক সমাজের আলোকিত শিক্ষক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তিনি নিজেকে আমিরাবাদ ইউনিয়নের সন্তান উল্লেখ করে বলেন, এ এলাকার মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। নির্বাচিত হলে চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তিনি।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের ইতিবাচক পরিবর্তন সম্ভব। সরকারি উন্নয়ন বরাদ্দের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এ জন্য তিনি আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
Daily Bangladesh Patrika