
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
নান্দাইল, ২৩ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত এই দিনে ময়মনসিংহের নন্দাইল উপজেলাসহ দেশ-বিদেশের প্রতিটি প্রান্তে বসবাসরত সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর সম্মানিত চেয়ারম্যান,
অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
এক বিশেষ বার্তায় তিনি সকলের কল্যাণ কামনা করে বলেন, "পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দুঃখ-বেদনা ভুলে সবার জীবনে নতুন জীবনের ছোঁয়া লাগুক এবং সুখ-শান্তিতে ভরে উঠুক প্রতিটি ঘর।"
অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান আরও বলেন, ঈদ সাম্যের বার্তা বহন করে। এই পবিত্র দিনে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার আলোয় আলোকিত হোক আমাদের সমাজ। তিনি নন্দাইল উপজেলাসহ সারা দেশের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি প্রার্থনা করেন।
পরিশেষে, ত্যাগের এই মহান শিক্ষাকে ধারণ করে সবার জীবন সুন্দর ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন বিডিপি’র এই শীর্ষ নেতা।
Daily Bangladesh Patrika