ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী চৌমুহনী শহর
নোয়াখালী জেলা প্রতিনিধি
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
5 Time View
ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী চৌমুহনী শহর
নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুুহনী শহর ওলামা বিভাগের উদ্যোগে চৌমুুহনী পৌরসভাতে অবস্থানরত বিভন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ওলামা বিভাগের সভাপতি ও খলিফার হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামিম। তিনি বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সেরা হচ্ছে ঈমানদার, আর ঈমানদারদের মধ্যে সেরা হচ্ছে আলেম-ওলামা, আমরা সেই সেরা মানুষ যারা রাসুলের ওয়ারিশ তাই আমাদেরকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা ছালাতে হবে, আমাদেরকে সব ধরনের ভুল ধারণা দূর করে সঠিক ধারণা অর্জন করতে হবে, আমাদেরকে বেশি বেশি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে এই সমাজে সঠিক দিক নির্দেশনা দেওয়া যাবে। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুুহনী শহর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, তিনি ওলামা মাশায়েখদের প্রশ্নের উত্তর দেন, এবং তাদেরকে বেশি বেশি অধ্যয়ন করার পরামর্শ দেন, তিনি বলেন তাহলে জামায়াতে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অর্জন হবে, উক্ত মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন, ওলামা বিভাগের চৌমুহনী শহর শাখার সভাপতি জনাব মাওলানা ওসমান গনি, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আবু আনসারী, প্রোগ্রাম আরো উপস্থিত ছিলেন চৌমুুহনী শহর জামায়াতের সহকারী সেক্রেটার মাওলানা নুর উদ্দিন, মসজিদ মিশন শহর সভাপতি মাওলানা আব্দুল আজিজ ওয়াসিম সহ আরো অনেকে।
6
নোয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুুহনী শহর ওলামা বিভাগের উদ্যোগে চৌমুুহনী পৌরসভাতে অবস্থানরত বিভন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ওলামা বিভাগের সভাপতি ও খলিফার হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামিম।
তিনি বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে বলেন,
পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সেরা হচ্ছে ঈমানদার, আর ঈমানদারদের মধ্যে সেরা হচ্ছে আলেম-ওলামা,
আমরা সেই সেরা মানুষ যারা রাসুলের ওয়ারিশ তাই আমাদেরকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা ছালাতে হবে, আমাদেরকে সব ধরনের ভুল ধারণা দূর করে সঠিক ধারণা অর্জন করতে হবে, আমাদেরকে বেশি বেশি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে এই সমাজে সঠিক দিক নির্দেশনা দেওয়া যাবে।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুুহনী শহর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, তিনি ওলামা মাশায়েখদের প্রশ্নের উত্তর দেন, এবং তাদেরকে বেশি বেশি অধ্যয়ন করার পরামর্শ দেন, তিনি বলেন তাহলে জামায়াতে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অর্জন হবে,
উক্ত মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন, ওলামা বিভাগের চৌমুহনী শহর শাখার সভাপতি জনাব মাওলানা ওসমান গনি, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আবু আনসারী, প্রোগ্রাম আরো উপস্থিত ছিলেন চৌমুুহনী শহর জামায়াতের সহকারী সেক্রেটার মাওলানা নুর উদ্দিন, মসজিদ মিশন শহর সভাপতি মাওলানা আব্দুল আজিজ ওয়াসিম সহ আরো অনেকে।