
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী এলাকা থেকে মো. ওসমান গনি (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দূর্সাহসিক চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান। সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন ওসমান একজন পেশাদার জুয়াড়ি এবং বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত। এর আগে পকেট গেট খালপাড় এলাকায় তার বাসানো জুয়ার আসর ভেঙে দেয় প্রশাসন। ওসি আতিকুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ইপিজেড থানার আকমল আলী এলাকা থেকে ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার মো. মনির হোসেনের ছেলে।
ইপিজেড থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনির বিরুদ্ধে জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে এর আগে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৩০ মার্চ ইপিজেড থানায় The Public Gambling Act, 1867-এর ৩ ও ৪ ধারায় একটি মামলা এবং ২০২৫ সালের ৯ জুন একই আইনের ৪ ধারায় আরেকটি মামলা করা হয়।
পুলিশের ভাষ্য, ইপিজেড থানার বিভিন্ন এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে দুর্গম ও নির্জন স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে ওসমান গনির বিরুদ্ধে। জুয়ার ঘর তৈরি, জুয়াড়িদের আশ্রয় ও প্ররোচনা দেওয়ার পাশাপাশি জুয়ার আসর পরিচালনায় তিনি সহায়তা করতেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. শহিদুল ইসলাম অংশ নেন।
গ্রেপ্তার ওসমান গনিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Daily Bangladesh Patrika