
আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনিসুজ্জামান স্যার (১৪ আগস্ট,শুক্রবার রাত ৭টায়) ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন কাউন্সিলর পদপ্রার্থী আনিসুজ্জামান। উপস্থিত ব্যক্তিরা তাকে একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও হৃদয়বান মানুষ হিসেবে উল্লেখ করেন।
আনিসুজ্জামান ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি তেলিচাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশায় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, আনিসুজ্জামান কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণ সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে আনিসুজ্জামান এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শোনা এবং নির্বাচিত হলে সাধ্যমতো সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
Daily Bangladesh Patrika