
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিএমপি,চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) মহোদয়ের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে এসআই(নিঃ)/ কাজী মনিরুল করিম, ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাড়ী সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১১/০৭/২০২৬ খ্রি: তারিখ রাত অনুমান ২২.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড়স্থ জনতা ব্যাংকের পাশে শাহাজীপাড়া দুদু মিয়া বিল্ডিংয়ের নীচ তলার ভিতর জুয়া খেলারত অবস্থায় ১৫ জন আসামীকে গ্রেফতার পুর্বক ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জব্দকৃত আলামত জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং- ১৭, তারিখ- ১২/০৭/২০২৬ খ্রি:, ধারা-জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৫ ধারা রুজু করা হয়।
Daily Bangladesh Patrika