
সকাল হতে হচ্ছে বৃষ্টি
ঘরের বাইরে,
খেয়াল করে দেখছি আমি
বারান্দায় দাঁড়িয়ে।
বজ্রপাতের শব্দে আমার
ভেঙ্গে গেল ঘুম,
উঠেই দেখি পড়েছে এবার
খাওয়া-দাওয়ার ধুম।
বৃষ্টির দিনে কত মজা
যেতে হয়না স্কুলে,
পড়ালেখা আজকের জন্য
যাব এখন ভুলে।
বৃষ্টির জন্য এখন মাঠে
পানি জমে যায়,
এই পানিতে তখন সবাই
ভেলা ভাসায় ।
সারাদিন মাঠে খেলে
বাড়ি আসি ভিজে,
মা তখন রাগ করে
সাফ করান মেজে।
গোসল করে ছাতা হাতে
ঘুরে দেখি সব,
বনে মাঠে তখন দেখি
মাছের কলরব
বনে দেখি অনেকেই
মাছ ধরছে মিলে,
আমিও তখন মজার ছলে
নেমে গেলাম জলে।
হাত দিয়ে ধরে নিলাম
অনেক জাতের মাছ,
জীবনের প্রথম মাছ ধরে
দিলাম একটা নাছ।
বাবা আনলেন বাজার থেকে
আরো অনেক মাছ,
মা ও দাদি মিলে করছেন
মাছ বানানোর কাজ।
দুপুরে সবাই মিলে
খেলাম মাছ ভাজা,
মজা লাগলো অনেক কারণ
মাছ ছিল তাজা।
বৃষ্টি হওয়া ভালো কিন্তু
অতিবৃষ্টি নয়,,
অতি বৃষ্টি হলে থাকে আবার
ফসল ডোবার ভয়।
সৃষ্টির কথা ভালো এখন
একটা কথা তবে,
অপেক্ষা করি আমি আবার
বৃষ্টি হবে কবে ?
Daily Bangladesh Patrika