1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদকমুক্ত উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ওসির

কাউখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
39

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আসপর্দ্দি এলাকার মোঃ আনিচ খাঁর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) এবং চিরাপাড়া পারসাতুরিয়া (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ মিরন হাওলাদারের ছেলে মোঃ দিদার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন ও এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম আসপর্দ্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা এবং দিদারের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে সোপর্দ করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “কাউখালী থানাকে শতভাগ মাদকমুক্ত রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে, কাউখালী থেকে অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
কাউখালীতে পুলিশের এই নিয়মিত মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আসপর্দ্দি ও চিরাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, “মাদকের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। কাউখালী থানা পুলিশ যেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করছে, তাতে আমরা আশার আলো দেখছি। আমরা চাই পুলিশ যেন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিয়মিত এমন অভিযান পরিচালনা করে উপজেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026