
আনিসুজ্জামান,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া, জামায়াতের নবীন সদস্য ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই সাফল্যের শেষ ধাপ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার :০১৬৮৯৮৫৮৪২৭
Daily Bangladesh Patrika