
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত কমিটির তালিকায় তার নাম দেখা যায়। তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা।
মোবাইল ফোনে সিরাজ উদ্দিন জানান, তার ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি দেশের বাইরে। ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না।
Daily Bangladesh Patrika