
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হয়। জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Daily Bangladesh Patrika