কিশোর এবং যুবকদের মাদক ছেড়ে মাঠে যাওয়ার আহ্বান করছেন-আবু তাহের
Reporter Name
Update Time :
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
৬৫
Time View
কিশোর এবং যুবকদের মাদক ছেড়ে মাঠে যাওয়ার আহ্বান করছেন-আবু তাহের
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ আমিরাবাদে রংগীপাড়া ও হাছিরপাড়া ফুটবল ম্যাচ: বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহেরের সাথে যুবকদের সাক্ষাৎ ও দিকনির্দেশনা 'মাদক ছেড়ে মাঠে চল—ফুটবলই বলুক খেলার ছল' এই স্লোগানকে ধারণ করে আমিরাবাদে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রংগীপাড়া ফুটবল একাদশ ও হাছিরপাড়া ফুটবল একাদশ, আমিরাবাদ-এর মধ্যকার হতে যাওয়া রোমাঞ্চকর ফুটবল ম্যাচের উদ্বোধনী ম্যাচের দাওয়াত দিতে যুবকরা সাক্ষাৎ করেন এলাকার বিশিষ্ট আন্তর্জাতিক ব্যবসায়ী ও দানবীর জনাব আলহাজ্ব হাফেজ আবু তাহের সাহেবের সাথে। সাক্ষাৎকালে যুবকরা তাকে আসন্ন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ও শুভানুধ্যাদী হিসেবে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তিনি তরুণদের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের সাথে এলাকার বিভিন্ন উন্নয়ন ও গঠনমূলক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তরুণদের উদ্দেশে আলহাজ্ব হাফেজ আবু তাহের বলেন, "যুবসমাজ হলো জাতির প্রাণশক্তি। বর্তমান প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে মুক্ত রাখতে মাঠের খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ব্যস্ত রাখতে হবে।" তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, একে অপরের প্রতি সহযোগিতা এবং সমাজ পরিচালনায় তরুণদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ভালো কাজে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবাই মিলে একযোগে একটি মাদকমুক্ত, প্রগতিশীল ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
97
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আমিরাবাদে রংগীপাড়া ও হাছিরপাড়া ফুটবল ম্যাচ: বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহেরের সাথে যুবকদের সাক্ষাৎ ও দিকনির্দেশনা
‘মাদক ছেড়ে মাঠে চল—ফুটবলই বলুক খেলার ছল’ এই স্লোগানকে ধারণ করে আমিরাবাদে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রংগীপাড়া ফুটবল একাদশ ও হাছিরপাড়া ফুটবল একাদশ, আমিরাবাদ-এর মধ্যকার হতে যাওয়া রোমাঞ্চকর ফুটবল ম্যাচের উদ্বোধনী ম্যাচের দাওয়াত দিতে যুবকরা সাক্ষাৎ করেন এলাকার বিশিষ্ট আন্তর্জাতিক ব্যবসায়ী ও দানবীর জনাব আলহাজ্ব হাফেজ আবু তাহের সাহেবের সাথে।
সাক্ষাৎকালে যুবকরা তাকে আসন্ন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ও শুভানুধ্যাদী হিসেবে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তিনি তরুণদের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের সাথে এলাকার বিভিন্ন উন্নয়ন ও গঠনমূলক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
তরুণদের উদ্দেশে আলহাজ্ব হাফেজ আবু তাহের বলেন, “যুবসমাজ হলো জাতির প্রাণশক্তি। বর্তমান প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে মুক্ত রাখতে মাঠের খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ব্যস্ত রাখতে হবে।”
তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, একে অপরের প্রতি সহযোগিতা এবং সমাজ পরিচালনায় তরুণদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ভালো কাজে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবাই মিলে একযোগে একটি মাদকমুক্ত, প্রগতিশীল ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।