
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পারভীন নামে এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) কুলিয়ারচর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত পারভীনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। আদালতের সাজা কার্যকর করতে তাকে গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
Daily Bangladesh Patrika