
জাহিদ হাসান,
সিলেট জেলা প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের চেয়ারম্যানকে মাদকাসক্ত অবস্থায় স্থানীয়দের হাতে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে অভিযুক্ত চেয়ারম্যান বিভিন্ন ব্যাখ্যা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে এলাকাবাসীর একটি অংশ অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। তাদের ভাষ্য, ভয় ও চাপের কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসছে না। যারা এই অবৈধ চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন ।
সচেতন নাগরিকরা বলছেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পাশাপাশি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনের সময় পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে সাথে ব্যবসার জরিত,
জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Daily Bangladesh Patrika