
আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে সাধারণ মানুষের মাঝে মহাসমাবেশের উদ্দেশ্য ও দাবি তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জনাব জামাল উদ্দিন মাস্টার, কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েলসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আনিসুজ্জামান
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
Daily Bangladesh Patrika