গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য
Reporter Name
Update Time :
সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
5 Time View
গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের কন্যা। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও বিকেলের দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন স্বজনেরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৪)। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম মিনাল 01712483534
11
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের কন্যা। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও বিকেলের দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন স্বজনেরা।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৪)। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534