
কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা প্রতিনিধি (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজারের মাধ্যমে ফসলি জমি নষ্ট করার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৪ জুলাই) উপজেলার কেরনখাল ইউনিয়নের কুয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে কুয়ারপাড় গ্রামের শামসুন্নাহার বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইন্জারুল হক। তিনি জানান, কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Patrika