
কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার চান্দিনার বাড়েরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাড়েরা ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদ।
বাড়েরা পশ্চিম ইউনিটের সভাপতি মোসাদ্দেক কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের সদস্য মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, ঢাকা মহানগরীর সদস্য আবুল কালাম আজাদ, মেঘধাইর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভূঁইয়া, চান্দিনা উপজেলা অর্থ সম্পাদক কবির আল জাহিদ, ইউনিট সভাপতি আনিসুর রহমান, বিশিষ্ট শিল্পপতি মোজাম্মেল হক, কুমিল্লা মহানগরী হাসপাতাল ইউনিট সভাপতি আনোয়ার হোসেন এবং ইলিয়টগঞ্জ থানা শিবির সভাপতি মোশাররফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের ওলামা বিভাগের সদস্য হাফেজ আইউব আনসারী, ফ্রান্স প্রবাসী সেলিম মিয়াজী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, ডা. এম এ হাসান, ছফিউল্লাহ সেলিম, ইলিয়াস হোসেন ও মু. সফিকুল ইসলাম ভূঁইয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এ ধরনের পুনর্মিলনী সমাজে ঐক্য, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Daily Bangladesh Patrika