
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
সিএমপি,কোতোয়ালী থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে বিশেষ অভিযানে ০৭টি মামলার দুর্ধর্ষ আসামী নেজাম উদ্দিন গ্রেফতার। এবং পৃথক অপর অভিযানে ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তেপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।
মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় চকবাজার জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং কতোয়ালি থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি আফতাবের নেতৃত্বে, কোতোয়ালী থানার এসআই/মোঃ জাকের হোসেন, এসআই/মোঃ সোহরাব হোসেন, এসআই/আল আমিন গন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৭টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী ১। নেজাম উদ্দিন প্রকাশ নিজাম উদ্দিন (৪২), পিতা-মোঃ নুরুল আমিন, মাতা-নুর বেগম, সাং-২২৮ শুটকি পট্টি, আসাদগঞ্জ, কলাবাগান, নুরুল আমিনের ঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তাহার বিরুদ্ধে ১। সিএমপি কোতোয়ালি থানা এফআইআর নং-৪৮, তারিখ ১৫ জুন ২০১৪; ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬; পেনাল কোড, ২. সিএমপি কোতোয়ালি থানা এফআইআর নং-৪৬/৭৪২, তারিখ-১০/০৮/২০১৮; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/ ৪২৭/৫০৬/৩২৪/৪৪৮ পেনাল কোড; ৩। এমপি কোতোয়ালি থানা এফআইআর নং-৩৬, তারিখ- ১৭ জানুয়ারি ২০১৬; ধারা- ১৪৩/১৪৮/৪৪৮/৪২৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড; ৪। সিএমপি কোতোয়ালি থানা এফআইআর নং-৪৪, তারিখ- ২৮ জুন, ২০২৪; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড, ৫। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৪০, তারিখ- ২৬/১২/২০২৫; ধারা-৩৯৪ পেনাল কোড। ৬। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-২৭, তারিখ-১৫/০৫/২০২৬; ধারা-সন্ত্রাস বিরোধ আইন ২০০৯(সং/১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪; ৭। কোতোয়ালী থানার মামলা নং-০৪ তারিখ-০২/০২/২০২৬খ্র্রি, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড তদন্তাধীন রয়েছে। এছাড়া, এসআই/শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় কোতোয়ালী থানার মামলা নং-৩৭, অরিখ-২০/০৫/২০২৬ খ্রি, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ ভুট্টু মিয়া প্রঃ জামাল (৩০) পিতা-কামাল হোসেন, মাতা-মৃত আম্বিয়া বেগম সাং রামগতি বাজারের পাশে নিজাম সর্দারের বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর বর্তমানে-আতরার ডিপো, হাজীপাড়া, নতুন গার্মেন্টসের পাশে ফকিরের কলোনী, ৮ নং রুম, থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম (ভাসমান) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দস্যুতা, ডাকাতি রোধে বিশেষ অভিযান অব্যাহত আছে।
Daily Bangladesh Patrika