
আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দশত ইউনিয়নের সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌদ্দশত ইউনিয়ন শাখার সভাপতি, প্রবীণ রুকন পল্লী ডাক্তার ইসহাক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তিনি এশার নামাজ আদায়ের পর হঠাৎ হৃদ্রোগে (হার্ট স্ট্রোক) আক্রান্ত হলে দ্রুত তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে চৌদ্দশত ইউনিয়নসহ কটিয়াদী উপজেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, সততা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা।
মরহুমের জানাজার নামাজ ৫ জুলাই ২০২৬, বাদ জোহর চৌদ্দশত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
Daily Bangladesh Patrika