সম্পাদকীয় প্রতিবেদন
কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুরবানির গবাদি পশু অবশ্যই নির্ধারিত স্থানে জবাই করতে হবে এবং বর্জ্য যথাস্থানে ফেলতে হবে।
এছাড়াও ছাড়ানো চামড়ায় দ্রুত লবণ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং সংরক্ষণ সহজ হয়। কুরবানির স্থান জীবাণুনাশক বা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে, যাতে দুর্গন্ধ ও রোগজীবাণুর বিস্তার রোধ করা যায়।
সচেতন মহল মনে করছে, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বজায় রাখলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।
— দৈনিক বাংলাদেশ পত্রিকা
Daily Bangladesh Patrika