
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামালগঞ্জ উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের ভূঁইয়ারহাটি গ্রামে রাশেদ আলীর বাড়ির সামনে কারিতাস বাংলাদেশ পরিচালিত ELSRP প্রকল্পের আওতায় এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রোগ প্রতিরোধে ২০০টি গরুকে এবং ছাগল ও ভেড়ার (তড়কা- পিপিআর) রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস-মুরগির জন্য (ডাক প্লেক - ভিয়ারডিবি ) ২০০টি রোগ প্রতিরোধে ও বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে এলাকার সকল উপকার ভোগী ও সাধারণ জনগণ পশুপালনকারীরা উপকৃত হন।
টিকাদান কর্মসূচিতে টিকার গুরুত্ব ও গবাদিপশুর রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক।
এ সময় জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. হুমায়ূন রশিদ তালহা, এফএ (এআই) এবং সুপ্রিয় তালুকদার, ভলান্টিয়ার।
টিকাদান ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশ এর মাঠ সহায়ক উপেন্দ্রনাথ রায়, রাকিব হাসান ও জামিল হোসেন।
আয়োজকরা জানান, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং গ্রামীণ মানুষের আর্থিক ক্ষতি কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের বাস্তবায়নে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
Daily Bangladesh Patrika