1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

এইচ এম রাহুল ঝিনাইদহ
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
49

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস তুলি (২৭)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্বামী সোহেল কাজী মোটরসাইকেলে করে স্ত্রী তুলিকে সঙ্গে নিয়ে নড়াইল থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তারা বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত হন তার স্বামী সোহেল কাজী। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026