1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:০১|
Title :
কটিয়াদীতে সড়কে মর্মান্তিক সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু ফেনীতে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বিএনপি গন মানুষের দল বলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে-এমপি জসিম পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম ময়মনসিংহ ধৌবাউড়া থানার মামলার বাদী কে আসামীর হুমকি।

ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 1 Time View
2

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় ঘটে এ দুটি হৃদয়বিদারক ঘটনা। মাত্র চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী সাম। সে ওই গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল শিশু সাম। একপর্যায়ে খেলতে খেলতে সে নোনার খালের পাশে চলে যায় এবং পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে খালের পানিতে তার সন্ধান পান। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী সাঈদ। সে নয়াপাড়া গ্রামের মো. আপেল আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সাঈদ। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে একপর্যায়ে সে পানির কাছে চলে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান।
একই দিনে জেলার দুই প্রান্তে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সামের মৃত্যুতে খাগরতলা গ্রাম এবং সাঈদের মৃত্যুতে নয়াপাড়া গ্রামে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পরিবারের দুটি শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026