
মোঃ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
কলারোয়া (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
১৩ আগস্ট ২০২৬(বৃহস্পতিবার) বিকালে সাতক্ষীরা সদর থানা প্রাঙ্গণে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল ও অনন্য ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্বারা সংঘটিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং সদর উপজেলা ছাত্রদলের মনজুরুল আলম বাপ্পি সহ নেতাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ।"
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের স্থানীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ সারির নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ফ্যাসিবাদী চক্রান্তের অংশ হিসেবে ছাত্রদলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা চালানো হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা আরো বলেন, অতি দ্রুত এ বর্বরোচিত হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও তাদের পেছনের ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদলকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা স্পষ্ট বার্তা দেন যে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল এবং অন্যান্য বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম ও নানা স্লোগানে থানা এলাকা মুখরিত করে তোলেন।
Daily Bangladesh Patrika