
মোঃ সেলিম রেজা,
বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
০৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ২নং সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামে অটোভ্যানচালক মকছেদুল হকের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Daily Bangladesh Patrika