
" কাজী স্বাধীন "
স্টাফ রিপোটার :*
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁএর একটা টীম ২৪ তারিখে ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইর হাট থানাধীন ধুরাইল গ্রামে একজন ব্যাক্তি তার বাসায় মাদক রেখে বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ১০ ঘটিকায় আসামি ১। ফয়সাল আহমেদ (৩২)পিতা তোফাজ্জল হোসেন গ্রাম ধুরাইল থানা ধামইরহাট জেলা নওগাঁ এর বাড়িতে উপস্থিত লোকজনের সামনে তল্লাশী করে। তল্লাশী কালে আসামি ফয়সালের বসত বাড়ির ভিতর মুরগীর ঘরের পাশে ভাংগা টিনের স্তুপের মধ্যে বিশেষ কায়দায় রাখা বাজার করা ছোট শপিং ব্যাগের ভেতর থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় আসামি ফয়সালের সহায়তাকারী ২। মনোয়ার হোসেন (২০) পিতা আবু বক্কর সাং ধুরাইল থানা জেলা নওগাঁ কেও গ্রেফতার করা হয়। আসামি দের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Daily Bangladesh Patrika