1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে ২ মাদ্রাসার শিক্ষার্খীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
73

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রাই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিন দুপুরের আগে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮) বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। দুপুর হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে স্থানীয়রা নদীর পানিতে মাছ ধরা খেয়া জাল ফেলে খোঁজতে থাকে। বেলা সারে ১২ টার দিকে নদীর ভাটি দিকে পানিতে তলিয়ে যাওয়া ওই দুই শিক্ষার্থী জালে উঠে আসে। তাদের উদ্ধার করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, ওই দুই শিশু ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026