নওগাঁর মহাদেবপুর উপজেলায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,জুতা দিয়েই লাইনের ‘সিরিয়াল’ কৃষক
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
1 Time View
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,জুতা দিয়েই লাইনের ‘সিরিয়াল’ কৃষক
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে সার নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাইনে নিজেদের অবস্থান ধরে রাখতে কৃষকরা জুতা রেখে ‘সিরিয়াল’ দিচ্ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ,প্রয়োজনের তুলনায় সার সরবরাহ কম থাকায় সার সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং চাষাবাদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কৃষকরা জানান, জমিতে সময়মতো সার প্রয়োগ করা না গেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাধ্য হয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা। অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে জুতা রেখে নিজেদের সিরিয়াল ধরে রাখছেন। কৃষকদের দাবি, সার বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হলে এ ভোগান্তি কমবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।
2
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে সার নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাইনে নিজেদের অবস্থান ধরে রাখতে কৃষকরা জুতা রেখে ‘সিরিয়াল’ দিচ্ছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ,প্রয়োজনের তুলনায় সার সরবরাহ কম থাকায় সার সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং চাষাবাদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
কৃষকরা জানান, জমিতে সময়মতো সার প্রয়োগ করা না গেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাধ্য হয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা। অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে জুতা রেখে নিজেদের সিরিয়াল ধরে রাখছেন।
কৃষকদের দাবি, সার বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হলে এ ভোগান্তি কমবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।