
" কাজী স্বাধীন "
স্টাফ রিপোটার :-
নওগাঁ শহরে ৭ সেপ্টেম্বর বেলা ১১ টার পরে জনৈক এস এম আতাউর রহমান সোনা পট্টি সোনালী ব্যাংক থেকে ৩০০০০ (ত্রিশ হাজার) টাকা উত্তোলন করে ফেরার পথে পিছন থেকে একজন লোক বলে যে, মুরুব্বি আপনার শার্টের পিছনে ময়লা লেগেছে। কিছুদূর যাওয়ার পর আরও একজন বলে যে, মুরুব্বি আপনার শার্ট এবং প্যান্টে অনেক ময়লা লেগেছে আসেন পরিস্কার করে দেই।
এই কথা বলে মসল্লা পট্টি পালের দোকানের সামনে গলির ভিতর চা এর দোকানে গিয়ে দোকানের বেঞ্চে মোবাইল এবং টাকার ব্যাগ রেখে পানি হাতে নেয়ার সুযোগে টাকা ছিনতাই করে দৌড়ে পালানোর সময় আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সদস্য ১)মামুন বিশ্বাস (৪০) পিতা-জাকির বিশ্বাস, সাং-বড় বয়রা,থানা- খালিশপুর ২) মোঃ বিল্লাল শেখ ওরফে মনির (৫৭), পিতা- মৃত তোতা শেখ,সাং- টুটপাড়া,থানা- খুলনা সদর, উভয় জেলা- খুলনা কে উপস্থিত জনসাধারণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ গ্রেফতার করে। সেই সাথে ছিনতাই হওয়া সমুদয় টাকা ৩০০০০/ উদ্ধার করা হয়েছে।
এই ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
Daily Bangladesh Patrika