নকলায় ধর্মীয় নেতাদের সাথে এসবিসি’র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি:
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
1 Time View
নকলায় ধর্মীয় নেতাদের সাথে এসবিসি’র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় ধর্মীয় নেতাদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম। এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিপুল চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমুখ। বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। একাজে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় ও এসবিসি নকলা উপজেলা টিমের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের ফোকাল পারসন খালেদ এহতাসেম ও মনিটরিং ডকুমেন্টসন অফিসার অনন্যা জ্যোতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিম, সাবলম্বী সমিতির উপজেলা সমন্বয়কারী মো. নূর হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মক্তব শিক্ষক, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিগনসহ বিভিন্ন স্তরের অংশীজন এসভায় উপস্থিত ছিলেন।
2
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ধর্মীয় নেতাদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম।
এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিপুল চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। একাজে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় ও এসবিসি নকলা উপজেলা টিমের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের ফোকাল পারসন খালেদ এহতাসেম ও মনিটরিং ডকুমেন্টসন অফিসার অনন্যা জ্যোতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিম, সাবলম্বী সমিতির উপজেলা সমন্বয়কারী মো. নূর হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মক্তব শিক্ষক, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিগনসহ বিভিন্ন স্তরের অংশীজন এসভায় উপস্থিত ছিলেন।