
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীর শিবপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অদ্য ৭ নভেম্বর ২০২৬ ইং শনিবার শিবপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া এবং শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নইম উদ্দিন প্রমুখ । ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Daily Bangladesh Patrika