
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তবর্তী সংলগ্ন পুনর্ভবা নদীতে বেশ কয়েক দিন ধরে ছিপ-বড়শি নিয়ে বসে ছিলেন নিতপুর বাঙাল পাড়ার বাসিন্দা মোঃ আব্দুস ছামাদ ভাই। দুঃখের বিষয় ললাটে জোটেনি কোন মাছ কিন্তু একটি প্রবাদ আছে ধৈর্যের সাদ বড় তিক্ত কিন্তু তার ফল হলো মধুর সত্যি সত্যি আজকে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি মৃগেল মাছ । দক্ষ সৌখিন মৎস্যশিকারী মোঃ আব্দুস ছামাদ ভাই কে মাছ ধরার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তার বক্তব্য বলেন মহান রাব্বুল আলামিন কে আমি ধন্যবাদ জানাই কারণ তিনি ধৈর্যের সাদ আমাকে দিয়েছেন। এরকম মৎস্য শিকার করতে পেরে সত্যি আমি ভীষণ উচ্ছ্বসিত। ইনশাআল্লাহ আরও কিছুদিন মাছ শিকার করবো। উল্লেখ্য
ঘটনাটি জানাজানি হতেই বিশাল আকৃতির এই মৃগেল মাছটিকে এক নজর দেখতে নদীর তীরে আসেন স্থানীয় জনসাধারণ ।
Daily Bangladesh Patrika