1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View
89

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি ঢাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর যোগ্য ও দক্ষ কর্মকর্তাগণ পরবর্তী উচ্চতর পর্ষদ পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
পদোন্নতিতে পেশাদারিত্ব ও সততার ওপর গুরুত্বারোপ:—
নির্বাচনী পর্ষদের উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ১৯৭১ থেকে ২০২৪ সালের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা এবং আনুগত্যকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জন্য নির্বাচনী পর্ষদের সদস্যদের কড়া নির্দেশনা দেন। পাশাপাশি, দেশের স্বাধীনতা রক্ষা এবং দুর্যোগ ও সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিমান বাহিনীর অপারেশনাল স্থাপনা পরিদর্শন ও আধুনিক প্রযুক্তির উদ্বোধন:—
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI):- তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে (ADOC) আনুষ্ঠানিকভাবে ADSI-এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম পরির্শন করেন।
এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC):- তিনি ACOC-এ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমানের ইন্টারসেপশন এবং ড্রোন (UAV)-এর লাইভ ফিডের সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে ট্রুপস ইনসার্শন অবলোকন করেন।
এ্যারোস্পেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC):- তিনি ARDC-এর বিভিন্ন গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি (Indigenous) কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটল (VTOL) ড্রোনসহ বিভিন্ন কোয়াডকপ্টারের উড্ডয়ন প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রযুক্তির এই আত্মনির্ভরশীলতা বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026