
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন পারভেজকে(৪৮)গ্রেপ্তার করেন পটিয়া থানার পুলিশ।
পটিয়া থানা সুত্রে জানা যায়,গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার(১৪ই আগস্ট)রাত সাড়ে ১০টায় পটিয়া থানার একদল পুলিশ, পটিয়া কচুয়াই ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় আলাউদ্দিন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে।
নাজিম উদ্দীন পারভেজ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালনে ছিলেন।এ ছাড়া তিনি দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পটিয়া সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে ছিলেন।
পটিয়া থানার পুলিশ জানায়,পটিয়া থানার এস আই মাহবুবুর রহমান,এস আই কামাল উদ্দিন ও এ এস আই মো: মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।২০২৪ সালের ২০ই আগস্ট পটিয়া থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় দায়ের করা মামলার আসামি সে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ২০২৪ সালের ২০আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নাজিম উদ্দীন পারভেজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
সে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা।
Daily Bangladesh Patrika