ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
চট্টগ্রাম জেলার আগস্ট/২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল উদ্দিন।
মঙ্গলবার(১৫ই সেপ্টম্বর)শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম-এর নিকট থেকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন পটিয়া থানার এসআই মোঃ জুয়েল উদ্দিন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ারেন্ট তামিলে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তার কর্মক্ষেত্রে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এস আই জুয়েল বলেন, সৎ ও ন্যায়ভাবে দায়িত্ব পালন করলে অবশ্যই স্বীকৃতি স্বরুপ সম্মাননা মিলবে।দেশ ও জাতির জন্য নিরলস কঠোরভাবে পরিশ্রম করেছি বিধায় আজ আমি এই সম্মান অর্জন করতে পেরেছি।
পুলিশ সুপার মাসুদ আলম (পিপিএম) বলেন,যারা সৎ,ন্যায়ের মাধ্যমে নিরলস ভাবে দায়িত্ব পালন করবে তাদের জন্য এই সম্মাননা।যাতে প্রতিটি পুলিশ সদস্য যার যার দায়িত্ব সঠিক ভাবে পালনে মনযোগী হয়, কাজের গতি ফিরিয়ে আনতে এই সম্মাননা প্রদান করা হয়।
Daily Bangladesh Patrika