ফোন
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পটিয়া থানা পুলিশ অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে ১ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা-এর নেতৃত্বে বিশেষ অভিযান টিমের এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিঃ) মোঃ শামীম ভূঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন ১৬নং কচুয়াই ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার সময় মোঃ ওসমান গণি (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৫/৬ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ০৩টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া গেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে।
এ ঘটনায় পটিয়া থানার মামলা নং-৩১, তারিখ: ২৪/০৭/২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পটিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সকল ধরনের অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনসাধারণকে এ ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
Daily Bangladesh Patrika