
মোঃ এমরুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সকলকে সামর্থ্য অনুযায়ী মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।”
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও একটি আনন্দময় ঈদ উদযাপনের কামনা করেন।
Daily Bangladesh Patrika