
কানাডা পূর্ব শাখা বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট, জনাব মো.শফিক সাহেব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই আনন্দ যেন সোনাইমুড়ীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।"
তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসে থাকলেও হৃদয়ে সবসময় জন্মভূমি সোনাইমুড়ীর মানুষের প্রতি ভালোবাসা ও টান অনুভব করেন। দেশের এই উৎসবের দিনে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে জনাব শফিক সাহেব সকলকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং একই সাথে 'সোনাইমুড়ীর আওয়াজ'-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধিঃ আরিফ রহমান।
Daily Bangladesh Patrika