1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু। পটিয়া জিরি মাদ্রাসার সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডা,জাহিদ। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা পরিদর্শন ভোলা জেলার মোঃ আবু নোমান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)’র বিদায় রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ২৪ ঘণ্টার চট্টগ্রাম রেঞ্জের অভিযানে গ্রেপ্তার ১১২৯ চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান

পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
80

কালিগঞ্জ ব্যুরোঃ পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। ডাস্টবিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সি সি রোড, জলবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং, সিসি ক্যামেরা সহ সকল অবকাঠামো উন্নয়ন জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও এনজিও সহযোগিতায় প্রথমত নাজিমগঞ্জ বাজারে ১০ ও উপজেলা সহ অন্যান্য স্থানে মোট ২০ টি পয়েন্টে প্রত্যেকটি স্থানে একটা লাল ও সবুজ দুইটা ডাস্টবিন স্থাপন করার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা থেকে একটি ভ্যান ও একজন পরিষ্কার পরিচ্ছন্ন জনবল কর্মী নিয়োগ দেওয়া হয়।নাজিমগঞ্জ হাট বাজার কে আরো পরিষ্কার পরিচ্ছন্নের আওতায় এনে ব্যবসায়ী বান্ধব করতে উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি। নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু,ইডা প্রকল্প সমন্বয়ক মুস্তাফিজ কামান,কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারি সফু, ডিজিএফ সদস্য মোঃ আখতারুজ্জাম,নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আজগার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম গাইন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কমিটির সদস্য মোঃ জহুরুল হুদা, মোঃ সাইদুর রহমান, বাজার পরিচালনা কমিটির, সদস্য সারাফাত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম,মোঃ তবিবুর রহমান সহ সাংবাদিক মোঃ হাফিজুর রহমান শিমুল,শিমুল হোসেন,মোঃ ফজলুল হক,মোহাম্মদ আলমগীর হোসেন,তাপস কুমার ঘোষ সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বাজারের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পলিথিনের ব্যবহার কমানো এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জে পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করছেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026