
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১৭ আগষ্ট/২৬
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রোববার বিকালে উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউএনও মহদোয়সহ বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল হাই মাষ্টার, বীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহবুবা নাসরিন।
অনুষ্ঠানের অতিথিগণ বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততার বীজ বপন করতে হবে। কৃতি শিক্ষার্থীদের এখন থেকেই সততার পড়ালেখা ও সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতনতা শুরু করতে হবে। কারণ শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার, তাদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিতিতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯
Daily Bangladesh Patrika