1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:৫৬|
Title :
রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের বিশ্বের ঐতিহাসিক ১৯দিন ব্যাপী চুনতি সীরাত মাহফিল উদ্ভোধন পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত। নলডাঙ্গার ঐতিহ্যবাহী শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতনে অভিভাবক সমাবেশ ঝিকরগাছার নজরুল মঞ্চে এক দেয়ালে বাংলা সাহিত্যের তিন মহীরুহ স্থাপনাটি দীর্ঘদিন মানুষের উপকারে আসুক, সেটিই আমাদের প্রত্যাশা : পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ-মানববন্ধন। সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” ৪১৭ প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন, কাটল ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন-জট কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

​পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

​মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 1 Time View
2

​মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে পার্বতীপুর মডেল থানা চত্বরে এই কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেই কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সর্বদা কাজ করছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সকলকে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
​পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস।
​সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026