
সাইফুল ইসলাম
লিসবন (পর্তুগাল) থেকে
পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের দেশটির সমাজে একীভূতকরণ, প্রবাসীদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার দুপুরে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান প্রেসক্লাবের নেতারা।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড কনস্যুলার) শাহেদ হোসেন এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সদস্য মহি উদ্দিন, সাইফুল ইসলাম ও নোটিসিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান।
ছবির ক্যাপশন
_“নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ"_
Daily Bangladesh Patrika