রিপন রায়
খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী ঐতিহ্যবাহী মল্লিক বংশের মাতব্বর ও সনাতন পরিবারের সভাপতি গৌরপদ মল্লিক'র আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গত পরশু ২০ জুলাই রবিবার সন্ধ্যায় চক্রাখলী মল্লিকের মোড় সার্বজনীন দূর্গা মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় । সনাতন পরিবারের সাধারণ সম্পাদক কুমারেশ গাইনের পরিচিলনায় প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রমেশ চন্দ্র মল্লিক, (অবঃ)শিক্ষক বিজন কুমার মল্লিক, (অবঃ) রাজ কুমার রায়, তারোক গোলদার, সুবীর মল্লিক, (অবঃ) পঙ্কজ মল্লিক, মনোজ মল্লিক, সাবেক ইউপি সদস্য নিখিল রঞ্জন মল্লিক, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব বিশ্বজিৎ রায় , ঠাকুর দাস গাঙ্গুলি সহ গ্রামের মায়েরা, প্রবীণ ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
Daily Bangladesh Patrika