রিপোর্টার মোনতাহেরুল হক আপনি : বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার বেলগাঁও এলাকার এ.কে. টাওয়ারস্থ মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআনের হাফেজদের মেধা ও প্রতিভা বিকাশ, কুরআন শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ইউসুফ, মাওলানা কলি মোল্লা, হাফেজ রুহুল্লাহ তালুকদার, হাফেজ মাওলানা কারী ফজলুল কাদের জিহাদী, হাফেজ ওসমান গনী, হাফেজ হেলাল উদ্দিন, আমিনুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ইরফানুল হক সিকদার, মোহাম্মদ আলী, জনাব ইব্রাহিম খলিল চেয়ারম্যান এবং চৌধুরী ওয়াহহাব, চেয়ারম্যান পদপ্রার্থী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠন সম্ভব। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এবং হাফেজে কুরআনদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং কুরআন মুখস্থ, বিশুদ্ধ তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে কুরআনের খেদমতে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের আয়োজক বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুফতি হাবিব উল্লাহ মিসবাহ। তাঁর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি কুরআনের খেদমত, হাফেজদের সম্মান ও দ্বীনি শিক্ষার প্রসারে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিযোগিতার প্রচারপত্রে বিজয়ীদের জন্য নগদ ৩ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা প্রতিযোগীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঁশখালীতে কুরআন শিক্ষার প্রসার, হাফেজে কুরআনদের উৎসাহ প্রদান এবং আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Patrika