শাব্বীর আহমদ শিবলী নোমানী জেলা প্রতিনিধি
হবিগঞ্জ বানিয়াচং থেকে ।। বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা উন্নতিকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসপি (বানিয়াচং সার্কেল) প্রভাষ কুমার সিংহ।
সভায় বক্তাগণ বলেন, সমাজে মাদক সয়লাব হয়ে গেছে। বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে মাদকের জন্য। অনেক ভালো পরিবারের সন্তানরাও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। মাদকের ডিলারদের গ্রেফতার এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) কবির হোসেন, সেকেন্ড অফিসার সজিব, উপজেলা যুবদল আহবায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আমজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, গ্যানিংগঞ্জ বাজার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলফু মিয়া, সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা ছাত্রদল আহবায়ক মোবাশ্বির আহমদ মজনু ও যুব নেতা মোঃ রিমন মিয়া প্রমুখ।
Daily Bangladesh Patrika