
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকায় সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোজ্জাফর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখিত মোঃ নাসিরউদ্দিন ওরফে ‘চাক্তাই নাসির’কে গ্রেপ্তার করেছ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাকলিয়া থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি শাহীনের সহায়তায় বাকলিয়া থানা এলাকা থেকে চাক্তাই নাছির কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি নাসিরউদ্দিন চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
তিনি বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর টেক্সঘর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হাজী পিয়ার মোহাম্মদ এবং মাতার নাম হালিমা বেগম।
বোয়ালখালী থানার
মামলা নম্বর ও তারিখসংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে, মামলাটি ২৪ অক্টোবর ২০২৬ তারিখের এবং এর ধারা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩।
মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেন বলে জানানো হয়েছে।
আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে
Daily Bangladesh Patrika