
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ ভি জি এফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের সুবিধা বঞ্চিত হত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে জনপ্রতিনিধি ও ইউপি প্রশাসনিক কর্ম কর্তা সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়ে থাকে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
০১৭৫০-৭২০৬৭২
২৫ মে ২০২৬
Daily Bangladesh Patrika