
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মননা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ১১ টার দিকে বড়াল কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আব্দুল মজিদ (হাসু মাষ্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বুলবুল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং বর্তমান পাবনা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেব।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে মজিদ মুরাদ, সভাপতি,পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মিসেস রওশন আক্তার সাধারণ সম্পাদক, শামীমা ইয়াসমিন যুথি যুগ্ন সম্পাদক,আবদুল মজিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী পেশ ইমাম, ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, বড়াল কিন্ডারগার্টেনের সকল শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানে বড়াল কিন্ডারগার্টেন,ভাঙ্গুড়া, পাবনার বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৮ জন কে (ট্যালেন্টপুল ৪+ সাধারণ ৪) সম্মাননা ও স্মারক প্রদান এবং পাবনা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত সন্মানিত বিশেষ অতিথিবৃন্দ।
খালিদ হোসেন হৃদয় ,
ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধি।
মোবাঃ ০১৭৫০-৭২০৬৭২
৩০ জুলাই ২০২৬
Daily Bangladesh Patrika